ফেসবুক পিক্সেল ও সার্ভার-সাইড ট্র্যাকিং সেটআপ
হালনাগাদ: ২৯ নভেম্বর ২০২৬
আপনার শপের ভিজিটর আর অর্ডারের খবর Facebook-কে জানালে বিজ্ঞাপন ঠিক মানুষের কাছে যায়, আর কোন বিজ্ঞাপনে বিক্রি হলো তা দেখা যায়। এই গাইডে দুটি জিনিস চালু করা দেখানো হলো: Facebook Pixel আর সার্ভার-সাইড ট্র্যাকিং (Conversions API)। পুরো কাজে ১৫–২০ মিনিট লাগে। কোনো কোড বসাতে হয় না, শপ ল্যাব নিজেই সব বসায়।
দুই ধরনের ট্র্যাকিং: কোনটা কী করে
Facebook Pixel কাস্টমারের ব্রাউজার থেকে Facebook-কে জানায় তিনি আপনার শপে কী করলেন। এটি সব প্ল্যানে আছে।
সার্ভার-সাইড ট্র্যাকিং (Conversions API) অর্ডারের খবর সরাসরি শপ ল্যাবের সার্ভার থেকে Facebook-এ পাঠায়। কাস্টমারের ফোনে অ্যাড ব্লকার থাকলে বা iPhone ট্র্যাকিং বন্ধ রাখলে Pixel অনেক সময় খবর পাঠাতে পারে না, কিন্তু সার্ভারের খবর ঠিকই পৌঁছায়। এটি প্রো প্ল্যানে আছে (ট্রায়ালের সময়ও চলে)।
- Pixel যা জানায়: পাতা দেখা (PageView), পণ্য দেখা (ViewContent), WhatsApp বাটনে ক্লিক (Contact), কার্টে রাখা (AddToCart), চেকআউট শুরু (InitiateCheckout) আর অর্ডার দেওয়া (OrderPlaced)।
- সার্ভার যা জানায়: অর্ডার দেওয়া হলে OrderPlaced, আর আপনি অর্ডারকে "Delivered" করলে Purchase, অর্ডারের টাকার পরিমাণসহ। ক্যাশ অন ডেলিভারিতে আসল বিক্রি তো ডেলিভারির পরেই হয়, তাই Facebook বিক্রি গোনে ডেলিভার হওয়া অর্ডার থেকে।
- একই অর্ডারের OrderPlaced ব্রাউজার আর সার্ভার দুদিক থেকে গেলেও Facebook সেটি একবারই গোনে, কারণ দুটোতে একই ইভেন্ট আইডি থাকে।
শুরুর আগে যা লাগবে
- একটি Facebook Business portfolio (আগের নাম Business Manager), business.facebook.com-এ। না থাকলে সেখানে "Create an account" দিয়ে বিনামূল্যে খুলে নিন। Conversions API-এর টোকেন শুধু Business portfolio-র ভেতরের Pixel থেকেই বানানো যায়।
- সেই Business portfolio-তে আপনার পূর্ণ (admin) অ্যাক্সেস। টোকেন বানানোর লিংক শুধু তাঁরাই দেখেন যাঁদের এই অ্যাক্সেস আছে।
- শপ ল্যাব প্যানেলে লগইন (app.shoplabhq.com), শপের মালিক বা স্টাফ হিসেবে।
- সার্ভার-সাইড ট্র্যাকিংয়ের জন্য প্রো প্ল্যান বা চলতি ট্রায়াল। স্টার্টার প্ল্যানে শুধু Pixel চলে।
ধাপ ১: Pixel (Dataset) তৈরি করুন
আগে থেকেই আপনার একটি Pixel থাকলে নতুন বানাবেন না, সেটিই ব্যবহার করুন এবং ধাপ ২-এ চলে যান।
- কম্পিউটারে business.facebook.com খুলে আপনার Business portfolio বেছে নিন।
- বাঁ দিকের মেনু (বা "All tools") থেকে "Events Manager" খুলুন।
- সবুজ "Connect data" বাটন চাপুন।
- "Web" বেছে নিয়ে "Connect" চাপুন।
- Dataset-এর একটি নাম দিন, যেমন আপনার শপের নাম, তারপর "Create" চাপুন। ওয়েবসাইটের ঠিকানা চাইলে আপনার শপের ঠিকানা দিন।
- কোড বসানো বা পার্টনার বেছে নেওয়ার কথা জিজ্ঞেস করলে কিছুই বসাতে হবে না। উইন্ডোটি বন্ধ করে দিন; শপ ল্যাব নিজেই কোড বসায়।
ধাপ ২: Pixel ID কপি করুন
- Events Manager-এ বাঁ দিকের তালিকা থেকে আপনার Dataset বেছে নিন।
- উপরের "Settings" ট্যাব খুলুন।
- সেখানে Dataset ID বা Pixel ID লেখা ১৫–১৬ সংখ্যার নম্বরটি কপি করুন।
ধাপ ৩: শপ ল্যাবে Pixel ID বসান
- app.shoplabhq.com-এ লগইন করে আপনার শপ খুলুন।
- বাঁ দিকের মেনু থেকে "সেটিংস" খুলুন।
- "Facebook Pixel" অংশে "Facebook Pixel ID" ঘরে নম্বরটি পেস্ট করুন। Facebook থেকে পুরো Pixel কোড কপি করে পেস্ট করলেও চলবে, শপ ল্যাব নিজেই নম্বরটি বের করে নেয়।
- ঠিক নিচের "সংরক্ষণ করুন" বাটন চাপুন।
ধাপ ৪: Pixel কাজ করছে কি না দেখুন
- Events Manager-এ আপনার Dataset খুলে "Test events" ট্যাবে যান।
- ওয়েবসাইটের ঘরে আপনার শপের ঠিকানা লিখে "Open website" চাপুন।
- যে ট্যাবটি খুলবে, সেখানে শপের কয়েকটি পাতা আর একটি পণ্য খুলুন।
- Test events-এ ফিরে আসুন: কয়েক সেকেন্ডের মধ্যে PageView আর ViewContent দেখা যাবে।
ধাপ ৫: Conversions API টোকেন তৈরি করুনপ্রো প্ল্যান
- Events Manager-এ আপনার Dataset খুলে "Settings" ট্যাবে যান।
- নিচে নেমে "Conversions API" অংশ খুঁজুন।
- "Set up manually" অংশে "Generate access token" লিংক চাপুন।
- যে লম্বা টোকেনটি দেখাবে, সেটি পুরোটা কপি করুন। Facebook এটি আর দেখায় না; হারালে নতুন একটি বানাতে হবে।
ধাপ ৬: শপ ল্যাবে টোকেন সংরক্ষণ করুনপ্রো প্ল্যান
- শপ ল্যাব প্যানেলে "সেটিংস" খুলে উপরের "Facebook Conversions API" ট্যাব চাপুন।
- "Access token" ঘরে টোকেনটি পেস্ট করুন।
- "টোকেন সংরক্ষণ করুন" চাপুন। পাশে "সংরক্ষিত" লেখা দেখাবে।
টোকেনটি এনক্রিপ্ট করে রাখা হয় এবং প্যানেলে আর কখনো দেখানো হয় না, শপের স্টাফদেরও না। বদলাতে চাইলে "টোকেন বদলান" দিয়ে নতুন টোকেন পেস্ট করুন। Facebook-এ নতুন টোকেন বানালে পুরোনোটি আর কাজ না-ও করতে পারে, তাই তখন শপ ল্যাবেও নতুনটি বসান।
ধাপ ৭: টেস্ট ইভেন্ট পাঠিয়ে দেখুনপ্রো প্ল্যান
- Events Manager-এ আপনার Dataset-এর "Test events" ট্যাবে সার্ভার ইভেন্টের টেস্ট কোডটি দেখুন (যেমন TEST12345) এবং কপি করুন।
- শপ ল্যাবের "Facebook Conversions API" অংশে "টেস্ট ইভেন্ট"-এর "টেস্ট কোড" ঘরে কোডটি পেস্ট করুন।
- "টেস্ট ইভেন্ট পাঠান" চাপুন। নিচে "Facebook-এর উত্তর" দেখাবে; সফল হলে সেখানে events_received লেখা থাকবে।
- Events Manager-এর Test events-এ কয়েক সেকেন্ডের মধ্যে সার্ভার থেকে আসা একটি PageView দেখা যাবে। ব্যস, সেটআপ শেষ।
আসল অর্ডারে কী হয়
- কাস্টমার অর্ডার দিলে সার্ভার থেকে OrderPlaced যায়, অর্ডারের মোট টাকাসহ।
- আপনি প্যানেলে অর্ডারকে "Delivered" করলে Purchase যায়। তাই ডেলিভারি হলে অর্ডারের অবস্থা বদলাতে ভুলবেন না।
- আসল অর্ডারের ইভেন্টে টেস্ট কোড থাকে না, তাই সেগুলো Test events-এ নয়, Events Manager-এর "Overview"-তে দেখা যায়। দেখাতে ২০ মিনিট পর্যন্ত লাগতে পারে।
- সেটিংসের "শেষ পাঠানোর ফলাফল"-এ দেখা যায় সর্বশেষ ইভেন্ট Facebook নিয়েছে কি না।
- Facebook ৭ দিনের বেশি পুরোনো ইভেন্ট নেয় না। কোনো কারণে কোনো ইভেন্ট ৭ দিন ধরে পাঠানো না গেলে সেটি বাদ পড়ে, আর ফলাফলে তা লেখা থাকে।
গোপনীয়তা: কাস্টমারের ফোন নম্বর আর শহর Facebook-এ পাঠানোর আগে হ্যাশ করে (এক ধরনের অপরিবর্তনীয় সংকেতে বদলে) পাঠানো হয়; নাম আর পুরো ঠিকানা পাঠানো হয় না। এর সঙ্গে যায় অর্ডারের পণ্য, পরিমাণ ও টাকা, আর কাস্টমারের ব্রাউজারের তথ্য (IP ও ব্রাউজারের ধরন, Facebook-এর কুকি)। বিস্তারিত শপ ল্যাবের গোপনীয়তা নীতিতে আছে।
বন্ধ বা বদল করতে চাইলে
- সার্ভার-সাইড ট্র্যাকিং সাময়িক বন্ধ: সেটিংস → "মডিউল" ট্যাবে "সার্ভার-সাইড ট্র্যাকিং"-এর সুইচ বন্ধ করুন (শুধু শপের মালিক পারেন)। নতুন ইভেন্ট যাওয়া থামবে, আগে জমা থাকাগুলো পাঠানো হবে, আর আপনার টোকেন সংরক্ষিত থাকবে।
- টোকেন পুরোপুরি মুছতে: "Facebook Conversions API" অংশে নিশ্চিতকরণ বাক্সে টিক দিয়ে "টোকেন মুছুন" চাপুন।
- Pixel বন্ধ করতে: "Facebook Pixel ID" ঘর খালি করে সংরক্ষণ করুন।
- প্ল্যান প্রো থেকে স্টার্টারে নামলে সার্ভার-সাইড ট্র্যাকিং থেমে যায়, কিন্তু টোকেন মোছে না; আবার প্রো নিলে আগের মতো চলবে। Pixel সব প্ল্যানে চলতে থাকে।
সমস্যা ও সমাধান
- "Pixel ID শুধু সংখ্যা…" লেখা এলে: Events Manager থেকে নম্বরটি আবার কপি করুন; শুধু সংখ্যা থাকবে, ফাঁকা জায়গা ছাড়া।
- "টোকেনটি ঠিক নেই" লেখা এলে: টোকেনের পুরোটা কপি হয়নি বা আগে-পরে ফাঁকা জায়গা ঢুকেছে। আবার কপি করে পেস্ট করুন।
- "টেস্ট ইভেন্ট পাঠাতে আগে টোকেন সংরক্ষণ করুন" লেখা এলে: ধাপ ৬ আগে শেষ করুন।
- "Facebook Conversions API" অংশে হলুদ নোট মানে সার্ভার থেকে ইভেন্ট এখন যাচ্ছে না। নোটে "সার্ভার-সাইড ট্র্যাকিং প্রো প্ল্যানে আছে" লেখা থাকলে আপনার শপ স্টার্টার প্ল্যানে: টোকেন রেখে দেওয়া যায়, কিন্তু প্রো না নেওয়া পর্যন্ত ইভেন্ট যাবে না; প্রো নিতে শপ ল্যাব সাপোর্টে WhatsApp করুন। "সার্ভার-সাইড ট্র্যাকিং বন্ধ আছে" লেখা থাকলে মডিউলের সুইচ বন্ধ: সেটিংস → "মডিউল" থেকে চালু করুন। "শপ ল্যাব … বন্ধ রেখেছে" লেখা থাকলে শপ ল্যাব সাপোর্টে যোগাযোগ করুন।
- Facebook-এর উত্তরে টোকেন বা অনুমতির ভুল (যেমন "Invalid OAuth access token"): টোকেনটি অন্য Dataset-এর, বা বাতিল হয়ে গেছে। এই Dataset-এর Settings থেকে নতুন টোকেন বানিয়ে আবার সংরক্ষণ করুন।
- Test events-এ Pixel-এর কিছুই আসছে না: সংরক্ষণের পর এক মিনিট অপেক্ষা করুন, অ্যাড ব্লকার বন্ধ করুন, আর দেখুন প্যানেলের Pixel ID আর Events Manager-এর Dataset ID একই কি না।